নালিতাবাড়ীতে রাতের আঁধারে প্রায় শতাধিক গাছের চারা কেটে দিয়েছে দূর্বৃত্তরা
শেরপুরের নালিতাবাড়ীতে সেকান্দার আলী নামে এক কৃষকের বাগানের প্রায় শতাধিক আকাশমনি গাছের চারা কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বেলতৈল গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের বেলতৈল গ্রামের সেকান্দার আলী একজন চা দোকানী। নিজের এক একর জমির আকাশমনি বাগানে নতুন করে কয়েক বছর আগে দেড়শতাধিক আকাশমনি গাছের চারা রোপন করেন৷ ঘটনার দিন অন্যান্য দিনের ন্যায় বাড়ীর পার্শ্বে বাজারে নিজের চা দোকানে রাত যাপন করছিলেন। সকালে তার মা করিমন নেছা তার দোকানে গিয়ে জানায় যে, তার বাগানের প্রায় ১একশোর মতো আকাশমনি গাছের চারা কে বা কারা কেটে দিয়েছে। সেকান্দার শনিবার সকালে নিজ বাগানে গিয়ে দেখেন তার বাগানের ছোট ছোট আকাশমনি গাছগুলো কেটে ফেলে রাখা হয়েছে। তার ধারণা, পূর্ব শত্রুতার জেরে রাতে গাছগুলো কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
সেকান্দার আলী বলেন, অনেক কষ্ট করে বাগানটা করেছিলাম। স্থানীয় কতিপয় কিছু ব্যক্তি আমার সাথে শত্রুতা করে রাতের আঁধারে গাছগুলো কেটে দিয়েছে। আমি এর সঠিক বিচার চাই৷স্থানীয় কৃষক সাইদুল ইসলাম, উসমান গণি ও শেখ আব্দুল বলেন, এভাবে গাছ কাটা ঠিক হয়নি৷এটি ন্যাক্কারজনক ঘটনা৷ যারাই এ ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনার জোর দাবি জানাই৷
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.