লালপুরে ফসলের মাঠ থেকে কবিরাজের মরদেহ উদ্ধার
নাটোরের লালপুরে ফসলের মাঠ থেকে মাজেদুল ইসলাম (৫৫) নামে এক কবিরাজের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২০ এপ্রিল) সকালে উপজেলার আব্দুলপুর গ্রামের একটি ভুট্টার জমি থেকে তার মরাদেহ উদ্ধার করা হয়। মাজেদুল একই এলাকার ইয়ার আলী আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাজেদুল একাধিক জনের থেকে ঋণ নিয়ে জুয়া খেলতো। এনিয়ে তার পারিবারিক কলহ চলে আসছিল। ঋণের বোঝা ও পাওনাদারদের চাপ সইতে না পেরে সে আত্মহত্যা করতে পারে।
এবিষয়ে লালপুর থানার পুলিশ (তদন্ত) মোমিনুজ্জামান বলেন, মরদেহের পাশে একটি বিষের বোতল পাওয়া গেছে। মরাদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.