পঞ্চগড়ে মুক্তা ও মাশরুম চাষে নতুন উদ্যোক্তাদের নিয়ে একদিনের প্রশিক্ষণ কর্মশালা
পঞ্চগড়ে মুক্তা চাষে নতুন উদ্যোক্তাদের নিয়ে একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মিরগড় পার্কের উদ্যোগে জেলা প্রশাসন এই কর্মশালার আয়োজন করে। জেলা প্রশাসন সম্মেলন কক্ষে শুক্রবার সকালে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহম্মদ হিরুজ্জামান। এ সময় অন্যদের মধ্যে জেলা প্রশাসক সাবেত আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনসহ প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন। একজন সফল উদ্যোক্তা এবং প্রশিক্ষক হিসেবে নজরুল ইসলাম মাশরুম ও মুক্তা চাষ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।
কর্মশালায় জেলার বিভিন্ন এলাকার ৫৪ জন বেকার তরুণ তরুণী অংশ নেন। প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে বেকার যুবকদের মাশরুম ও মুক্তা চাষের কৌশল শেখানোর মাধ্যমে যুবকদের উদ্যোক্তা তৈরি ও স্বনির্ভর করার জন্যই এই আয়োজন বলে জানান আয়োজকরা। শনিবার সকালে জেলা প্রশাস মিরগড় ইকো পার্কে প্রশিক্ষণার্থীদের বাস্তবে মাশরুম ও মুক্তা চাষে হাতে কলমে (প্রাক্টিক্যাল) শিক্ষা প্রদান করা হবে বলে জানায় জেলা প্রশাসন।
জেলা প্রশাসক সাবেত আলী বলেন, জেলা প্রশাসন ইকো পার্কে একটি মাশরুম ও মুক্তা চাষ কর্নার করা হবে। আমরা এখান থেকে যুবকদের কর্মসংস্থানে নানা প্রশিক্ষণ দিবো। যাতে তারা স্বনির্ভর হয়ে উঠে। এই প্রশিক্ষণের মাধ্যমে এই জেলায় মাশরুম ও মুক্তা চাষের বিকাশের পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি হবে এবং বেকার যুবকরা আর্থিকভাবে সচ্ছল হয়ে উঠবে বলে আমরা আশাবাদী।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহম্মদ হিরুজ্জামান তার বক্তব্যে বলেন, রাতারাতি কিছু হয় না। যেকোন উদ্যোগ নিলে লোকসানও হতে পারে। তবে ধৈর্য্য ধরে চেষ্টা করে গেলে একদিন সফল হবেন। এখন ধৈর্যের সাথে মাথা খাটিয়ে সঠিক পরিকল্পনার সাথে কাজ করলে এই মাশরুম ও মুক্তা চাষ করে নিশ্চয়ই সফলতা আসতে পারে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.