রাবিতে সাড়ে ৪ হাজার আসনের বিপরীতে পরীক্ষার্থী ২ লাখ ৩৭ হাজার ৪১৫ জন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আগামীকাল শনিবার থেকে শুরু হতে যাচ্ছে। শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে রাবির সিনের ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপাচার্য সালেহ হাসান নকীব এই তথ্য নিশ্চিত করেছেন। রাবির ২৭ টি বিভাগের এ, বি ও সি ইউনিটের মোট ৪ হাজার ৩২৩ টি আসনের বিপরীতে ২ লাখ ৩৭ হাজার ৪১৫ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
এবারই প্রথমবারের মতো রাবির ভর্তি পরীক্ষা বিকেন্দ্রীকরণ করা হয়েছে। রাজশাহী ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর বিভাগের আঞ্চলিক কেন্দ্রে ১২, ১৯ ও ২৬ এপ্রিল ভর্তি পরীক্ষার আসন বন্টর করা হয়েছে। পরীক্ষা চলাকালে কোনো পরীক্ষার্থী পরীক্ষা কক্ষের বাইরে যেতে পারবে না। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের প্রবেশপত্র সহ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকীব বলেন, ভর্তি পরীক্ষায় জালিয়াতি এবং অসদুপায় অবলম্বন রোধে সবধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.