লালপুরে গমের ন্যাড়া পোড়ানোর সময় হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু
নাটোরের লালপুর উপজেলার তিলকপুর গ্রামে গমের ন্যাড়া পোড়ানোর সময় হিট স্ট্রোকে সানাউল্লাহ খামারু (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত সানাউল্লাহ ওই গ্রামের মৃত সশিম খামারুর ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে সানাউল্লাহ নিজের জমিতে গমের ন্যাড়া পোড়াতে যান। আগুন ধরানোর পর অতিরিক্ত গরম ও আগুনের তাপে তিনি অচেতন হয়ে পড়েন। পরে পাশের জমিতে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা ছুটে এসে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
উপজেলার ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.