নাটোরে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি থেকে নাম প্রত্যাহার করায় বিক্ষোভ সমাবেশ
নাটোরে জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে নাম সংযুক্ত করার এক দিন পরই নাম প্রত্যাহার করে নেয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আবুল বেপারী'র অনুসারী বিক্ষুদ্ধ কর্মীরা। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে শহরের তেবারিয়া এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন আবুল বেপারীথর সমর্থকেরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে স্টেশন বাজারের একতার মোড়ে এসে সমাবেশ করেন।
সমাবেশে আবুল ব্যপারি বলেন, বিগত ১৭ বছর যাদের বিএনপি রাজনীতিতে দেখা যায়নি। তাদেরই পদপদবি দেয়া হয়েছে। ত্যাগী নেতাকর্মীদের পদ পাওয়া দেখেই ঈর্ষান্বিত হয়ে তারা এই ষড়যন্ত্র করছেন। এই ষড়যন্ত্র তদন্ত করে ব্যবস্থা নেয়া না হলে বৃহত্তর কর্মসূচি দিয়ে তা পালন করা হবে বলে হুশিয়ারী দেন এই নেতা।
জানা গেছে গত ২৪ মার্চ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত আবুল ব্যাপারিসহ পাঁচ নেতাকে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য করে প্রেস বিজ্ঞপ্তি দেয়া হয়। তার একদিন পরে ২৬ মার্চ সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পাঁচ নেতাকে প্রত্যাহারের প্রেস বিজ্ঞপ্তির খবর ছড়িয়ে পড়ে।
নাম প্রত্যাহারকৃত পাঁচ নেতা হলেন- এ হাই তালুকদার ডালিম, সানোয়ার হোসেন তুষার, রাসেল আহমেদ রনি, শামসুল আলম রনি ও ফয়সাল আলম আবুল ব্যাপারী।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.