নাটোরে অটোচালককে হত্যার দায়ে কিশোরের ১০ বছরের আটকাদেশ
নাটোরে অটোচালককে হত্যার অভিযোগে হাসিবুল ইসলাম ওরফে মোহাম্মদ আলী নামের ১৬ বছরের এক কিশোরকে ১০ বছরের আটকাদেশ দিয়েছে আদালত। রোববার ১৬ মার্চ বেলা ১১ টার দিকে এই রায় প্রদান করেন জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নাটোর সদরের কামারদিয়ার এলাকার অটো রিক্সাচালক ৩৫ বছরের আসাদ মোল্লা ২০১৮ সালের ১১ মে সন্ধ্যা সাতটার দিকে ভাড়া খাটার উদ্দেশ্যে অটো রিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। কিন্তু রাত্রি ১২টা পার হয়ে গেলেও বাড়িতে না ফেরায় আসাদের স্ত্রী এবং বাড়ির লোকজন ফোনে যোগাযোগের চেষ্টা করে। কিন্তু তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরদিন ১২ মে সকাল সাতটার দিকে সদর উপজেলার হালসা গ্রামের ৬ নং ব্রিজ এলাকায় গলায় রশি পেঁচানো অবস্থায় আসাদের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। এ সময় তার ব্যবহৃত অটো রিক্সাটি সেখানে পাওয়া যায়নি। এই ঘটনায় ১২ মে আসাদ মোল্লার পিতা সিরাজউদ্দিন মোল্লা বাদী হয়ে অজ্ঞাত নামাদের বিরুদ্ধে নাটোর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পাঁচ বছর পর আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন।
আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট আব্দুল কাদের জানান, মামলা দায়েরের পর পুলিশ তদন্তে নামে। তদন্তে অটোরিকশা ছিনতাই এর উদ্দেশ্যেই আসাদ মোল্লাকে হত্যার ঘটনাটি ঘটেছে বলে তদন্তে প্রমাণিত হয়। এ ঘটনায একমাত্র আসামি হাসিবুল ইসলাম ওরফে মোহাম্মদ আলীকে অভিযুক্ত করে পুলিশ চার্জশিট প্রদান করে। অভিযুক্ত কিশোর বয়সের হওয়ায় আদালত তাকে ১০ বছরের আটক আদেশ প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি অনুপস্থিতি ছিল বলেও জানান পিপি আব্দুল কাদের।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.