নাটোরে আদালত চত্তরে সাংবাদিকদের উপর হামলাঃ বরখাস্ত এসপির বিরুদ্ধে থানায় মামলা দায়ের
নাটোর আদালত চত্ত্বরে ভিডিও ধারণকালে সাংবাদিকদের উপর হামলাকারী নারী নির্যাতন মামলার আসামী ও বরখাস্ত পুলিশ সুপার এসএম ফজলুল হকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে স্থানীয় এক দৈনিক পত্রিকার সাংবাদিক কাউছার হাবীব বাদী হয়ে নাটোর সদর থানায় এই মামলাটি দায়ের করেন। এতে একমাত্র আসামি করা হয় ময়মনসিংহ রেঞ্চে সংযুক্ত বরখাস্তকৃত পুলিশ সুপার এসএম ফজলুল হক তিনি নাটোর শহরতলীর জঙ্গি এলাকার বাসিন্দা মৃত্য সাইদুর রহমানের ছেলে।
মামলায় উল্লেখ্য বলা হয়, ময়মনসিংহ রেঞ্চে সংযুক্ত বরখাস্তকৃত পুলিশ সুপার এসএম ফজলুল হক নিজ স্ত্রীকে নির্যাতন মামলায় নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে আতœসমর্পণ করে জামিনের আবেদন করেন। কিন্তু আদালত জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এই সংবাদ সংগ্রহ করতে সাংবাদিকরা কোর্ট হাজতের সামনে ফুটেজ ধারণ করতে গেলে বরখাস্তকৃত পুলিশ সুপার ফজলুল হক কাউছার হাবিব সহ কয়েকটি গণমাধ্যমের ক্যামেরা পার্সনের উপর হামলা করে। এই ঘটনায় বরখাস্তকৃত পুলিশ সুপার ফজলুল হকের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বিঘœকারী অপরাধ দ্রুত বিচার আইন সংশোধনী ২০১৯ এর ৪ ধারা মোতাবেক দ্রুত ব্যবস্থা নেয়ার আবেদন করছি। অভিযোগ দায়ের কালে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত নাটোরের নাটোরের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মামলার বাদী কাউসার হাবীব জানান, একজন আসামি পুলিশ হেফাজতে থেকে ফ্রি স্টাইলে সন্ত্রাসীর মত হামলা করলো সাংবাদিকদের উপরে। তার হাতে কেন কোন হাতকড়া ছিল না। এমনকি তাকে কেউ ধরেও ছিল না। তাকে হাজতখানায় না রেখে কেন ভিআইপি মর্যাদায় কোট ইন্সপেক্টরের কক্ষের সোফায় বসানো হয়েছিলো। সাময়িক বরখাস্তকৃত এই পুলিশ সুপার নিশ্চয় আইনের উর্ধ্বে নয়। এতে কোট পুলিশের কর্মকর্তা এবং সাধারণ পুলিশ সদস্যদের দায়িত্বে অবহেলা পরিষ্কারভাবে পরিলক্ষিত হয়েছে। আমরা চাই আইনের শাসনের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস ধরে রাখার জন্য হলেও এই পুলিশ সুপারের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। পুলিশ যদি আমাদের মামলা তদন্তে বা বিচারের ক্ষেত্রে কোন গাফিলতি করে তাহলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুর রহমান জানান, সাময়িক বরখাস্ত পুলিশ সুপার এসএম ফজলুল হকের বিরুদ্ধে গণমাধ্যমকর্মিদের ওপর হামলার ঘটনায় করা ঘটনার দিন রাতেই মামলা গ্রহন করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.