পঞ্চগড়ে পরিমাপে কারচুপি, পেট্রোল পাম্পকে ৫০ হাজার টাকা জরিমানা
পঞ্চগড়ে পরিমাপে কারচুপির দায়ে পেট্রোল পাম্প মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পঞ্চগড়। বুধবার (১২ মার্চ) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পঞ্চগড়ের সহকারি পরিচালক এ.এস.এম. মাসুম-উদ-দৌলা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে মেসার্স পঞ্চগড় ফিলিং স্টেশন পাম্পে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তেলের ওজনের পরিমাপক যন্ত্রের মান পরীক্ষা করা হয়। সে সময় তেলের ওজনে কারচুপি পাওয়া যায়। এ অপরাধে ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ঐ পেট্রোল পাম্পে ম্যানেজার মোঃ জুবায়ের জরিমানার টাকা পরিশোধ করেছেন। এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পঞ্চগড়ের সহকারি পরিচালক এ.এস.এম. মাসুম-উদ-দৌলা বলেন, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.