রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় রামেক হাসপাতালে হাজতির মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কেন্দ্রীয় কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। রোববার (২ মার্চ) বেলা পৌনে ১১টার সময় রামেক হাসপাতালের ৩২নং ওয়ার্ডে তার মৃত্যু হয়। মৃত হাজতি মো. বাচ্চু (৩৫)। তিনি রাজশাহীর চারঘাট উপজেলার হাক ঝিকরা গ্রামের মৃত আবু বক্করের ছেলে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত চিকিৎসক ডা. শংকর কুমার বিশ্বাস তথ্য নিশ্চিত করেন বলেন, রাজশাহী কেন্দ্রীয় কারাগারে অবস্থানকালে বুকে ব্যথাজনিত কারণে অসুস্থ হলে কারা কর্তৃপক্ষের মাধ্যমে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয় বাচ্চুকে। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালের ৩২নং ওয়ার্ডে ভর্তির নির্দেশ দেন। ওই ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি পক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.