রাজশাহীতে অটোরিকশা থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু
রাজশাহীর কাটাখালীতে অটোরিকশা থেকে ছিটকে ট্রাকের নিচে পড়ে মিজানুর রহমান (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টার সময় কাটাখালী বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মিজানুর রহমান (১০)। সে কাটাখালীর সমসাদিপুর এলাকার আশরাফ আলীর ছেলে।
কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, সকালে মিজানুর রহমান একটি অটোরিকশায় চলে যাচ্ছিল পেছন থেকে আরেকটি অটোরিকশা ধাক্কা দেয়। এ সময় মিজানুর অটোরিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়। তখন একটি চলন্ত ট্রাক তাকে চাপা দেয়। ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, দুর্ঘটনার পর ট্রাক ও চালক-হেলপারকে আটক করে থানায় নেওয়া হয়েছে। নিহত শিশুর লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। নিহত শিশুর পরিবার চাইলে আইনি পদক্ষেপ নিতে পারবেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.