লালপুরে শহীদ দিবস উপলক্ষ্যে বিএনপির র্যালি
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে নাটোরের লালপুরে বর্ণাঢ্য র্যালি করেছে বিএনপি। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে এক বিশাল র্যালি বের করা হয়। লালপুর-বাঘা সড়ক প্রদক্ষিন করে আবার শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে শেষ হয়। পরে ভাষা শহীদ স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের মেয়ে এ্যাডভোকেট ফারাজনা শারমিন পুতুল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক আ: সালাম, লালপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম লুলু, সহ-সভাপতি হায়দার আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাষ্টার, ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু, গোপালপুর যুবদলের নেতা আ: সালাম ভুবন, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হান, মাহামুদ হাসান রবিন, সজিব হোসেন প্রমুখ।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.