রাজশাহীতে সদ্য ঘোষিত বৈষম্যবিরোধী কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ
রাজশাহী জেলা ও মহানগরের সদ্য ঘোষিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। রোববার (১৬ ফেব্রুয়ারী) দুপুর ১২টার দিকে নগরীর তালাইমারি মোড়ে প্রায় ৪০ মিনিট সড়ক অবরোধ করে রাখেন বিক্ষভকারীরা। এতে করে সড়কের দুইপাশে যানজট দেখা দেয়। তবে জরুরি পরিবহনগুলোকে যেতে দেওয়া হয়। সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা ‘ভুয়া কমিটি মানি না, মানব না’, ‘পকেট কমিটি বাতিল করো, করতে হবে’ সহ নানা স্লোগান দেন। পরে পুলিশের অনুরোধে তারা অবরোধ তুলে নিলে যান চলাচল শুরু হয়।
এর আগে গত বৃহস্পতিবার শিক্ষার্থীদের একটি অংশ বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করে কমিটি বাতিলের জন্য জন্য শনিবার পর্যন্ত সময় বেধে দেন। কমিটি বাতিল না হওয়ায় পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে তারা রোববার সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন।
বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থী আবদুর রহিম, আদিব মাহমুদ, শাহাদাত হোসেন, নিসাত তাসনীম, হাফিজ সরকার প্রমুখ বক্তব্য দেন। শিক্ষার্থী আবদুর রহিম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি তাদের আশ্বাস দিয়েছে। এছাড়া জনদুর্ভোগ এড়াতে পুলিশ তাদের অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করে। তাই তারা ৪০ মিনিট পর অবরোধ তুলে নিয়েছেন। দ্রুতই কমিটি বাতিল না হলে তারা আবার কর্মসূচি দেবেন।
উল্লেখ্য, ছয় মাসের জন্য গত ৩০ জানুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা ও মহানগরের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। পরদিনই কমিটি প্রত্যাখান করে সংবাদ সম্মেলন করেন কিছু শিক্ষার্থী। এর পর থেকেই তারা ধারাবাহিক কর্মসূচি পালন করে যাচ্ছেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.