রাণীশংকৈলে ডেভিল হান্ট অপারেশনে গ্রেফতার দুই
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিস্ফোরক দ্রব্য আইনে আওয়ামীলীগের দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে পৌরশহর থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানান রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নেতা রাণীশংকৈল পৌরশহরের পৌর শহরের বিষ্ণু বসাক এর ছেলে স্বাধীন বসাক (৩০) ও যুবলীগ নেতা বাচোর ইউনিয়নের দোশিয়া গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে লুৎফর রহমান (৪৫)।
এ বিষয়ে রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহা: আরশেদুল হক জানান, থানা পুলিশের অভিযানে রাণীশংকৈল থানার মামলা নং-২, তাং-০৫/০২/২৫, ধারা-বিস্ফোরক দ্রব্য আইন ১৯৮০ এর-৪ ধারা, সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩) এর ৬(৩)/৮/৯(৩)/১২/১৩ ধারায় তাদের গ্রেফতার করে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.