রাণীনগরে নতুন স্কুল প্রতিষ্ঠায় মতবিনিময় সভা
নওগাঁর রাণীনগরে নতুন বিদ্যাপিঠ আইডিয়াল একাডেমী বাস্তবায়ন কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা সদরের বটতলী এলাকায় আইডিয়াল একাডেমীর অস্থায়ী কার্যালয় প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আধুনিক শিক্ষায় শিক্ষিত প্রতিযোগিতামূলক উন্নত উচ্চ শিক্ষার পথ প্রশস্থ ও সুনাগরিক হিসাবে গড়ে তোলার প্রত্যয়ে এই মতবিনিময় সভার আয়োজন করেন আইডিয়াল একাডেমী বাস্তবায়ন কমিটি। সভায় সভাপতিত্ব করেন আইডিয়াল একাডেমী বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. নজরুল ইসলাম।
সভায় নিজেদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন- রাণীনগর শের-এ বাংলা সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুল জলিল, রাণীনগর মহিলা কলেজের উপাধ্যক্ষ চন্দন কুমার মহন্ত, জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত এসপিও আবুল কালাম আজাদ, সিনিয়র এ্যাড. জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রোকুনুজ্জামান খাঁন রুকু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, আইডিয়াল একাডেমী বাস্তবায়ন কমিটির সদস্য সচিব রবিউল ইসলাম টিক্কা প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, সুধীমহলের সদস্য, আইডিয়াল একাডেমী বাস্তবায়ন কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণিপেশার সচেতন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, উপজেলা সদরে ১৯৩৭ সালে ও ১৯৭৭ সালে ২টি হাই স্কুল প্রতিষ্ঠিত হয়েছে। উপজেলা সদরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংখ্যা, সরকারি ভর্তি বিধি ও কালের বিবর্তনে বিদ্যালয়গুলো শিক্ষার্থীদের ধারণ ক্ষমতা হারিয়ে ফেলেছে। ফলে এই এলাকার অভিভাবক, শিক্ষার্থীরা অসহায় হয়ে সদরের বাহিরে পাশর্^বতী দূরের বিদ্যালয়গুলোতে সন্তানদের নিয়ে ছুটছেন। এমতাবস্থায় উপজেলা সদরে আরও একটি মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় স্থাপনের কোন বিকল্প নেই। উপজেলার বিভিন্ন মহলের সুধীজন ও অভিভাবকদের দাবির ভিত্তিতে আইডিয়াল একাডেমী নামক একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পদক্ষেপ গ্রহণ করে তা বাস্তবায়নের কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। তাই দ্রুত এমন মহৎ একটি উদ্যোগকে শতভাগ বাস্তবায়নে উপজেলার সকল শ্রেণিপেশার মানুষদের কাছ থেকে গঠনমূলক সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.