রাজশাহীতে গুঁড়িয়ে দেওয়া হলো সাবেক মেয়র লিটনের বাসভবন
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের বাসভবন বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার পর থেকে নগরীর উপশহর এলাকায় একটি বুলডোজার দিয়ে তার বাড়িটি ভেঙে ফেলতে কাজ শুরু করা হয়।
বাড়িটি ভেঙে ফেলার সময় অনেক ক্ষুব্ধ ছাত্র-জনতাকে দেখা যায়। এ সময় সেখানে অনেক উচ্ছ্বাসও প্রকাশ করে। গত ৫ আগস্ট হাসিনার আওয়ামী সরকারের পতনের পর পরিবার নিয়ে আত্মগোপনে চলে যান খায়রুজ্জামান লিটন। তিনি স্ত্রী ও ছোট মেয়েকে নিয়ে ভারতে পালিয়েছেন বলে জানা গেছে। আর লিটনের বড় মেয়ে ও তার জামাই পালিয়েছেন থাইল্যান্ডে।
শেখ হাসিনা সরকারের পতনের দিনই এ বাড়িতে হামলা করা হয়। বাড়ির সবকিছুই লুট হয়ে যায় সেদিন। পরের দিনও বাড়িটির দরজা-জানালাও খুলে নিয়ে যেতে দেখা যায়। এরপর থেকে দালানটি দাঁড়িয়ে ছিল।
এর আগে বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর বাঘায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাসা ভেঙে ফেলেন স্থানীয় জনতা। এ সময় আগুন ধরিয়ে দেওয়া হয়। এছাড়াও বৃহস্পতিবার রাজশাহী কলেজে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে নেচে-গেয়ে আনন্দ মিছিল করেন সাধারণ শিক্ষার্থীরা।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.