মান্দায় মাছ ধরাকে কেন্দ্র করে চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু, আটক ১
নওগাঁর মান্দায় বিবাদমান জমিতে থাকা একটি কুয়োতে মাছ ধরাকে কেন্দ্র চাচা আবুল কাসেম মন্ডলের লাঠির আঘাতে ৪৫ বছর বয়সী ভাতিজা জামিরুল ইসলাম ওরফে জামুর মৃত্যু হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১০টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের চকমানিক গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জামিরুল ইসলাম ওরফে জামু ওই গ্রামের হাসান আলী মন্ডলের ছেলে। অভিযুক্তরা হলেন, নিহত জামুর আপন চাচা ৫৬ বছর বয়সী আবুল কাসেম মন্ডল ও ৩৩ বছর বয়সের চাচাতো ভাই আব্দুল মতিন। এ ঘটনায় আব্দুল মতিনকে আটক করেছে পুলিশ।
চকমানিক গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন জানান, অভিযুক্ত আবুল কাসেম মন্ডলের সঙ্গে জমিজমা নিয়ে আপন ভাই হাসান আলী মন্ডলের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার বিলের বিবাদমান জমিতে থাকা একটি কুয়োতে মাছ ধরার প্রস্তুতি নেন অভিযুক্ত আবুল কাসেম।
এনিয়ে ভাতিজা জামুর সঙ্গে চাচা আবুল কাসেমের বাগবিতান্ডা শুরু হয়। বাগবিতান্ডার একপর্যায়ে চাচা আবুল কাসেম লাঠি দিয়ে ভাতিজা জামুর মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহত জামুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতল মর্গে পাঠানোসহ আব্দুল মতিন নামে একজনকে আটক করা হয়েছে। ঘটনায় থানার মামলার প্রস্তুতি চলছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.