রাণীশংকৈলে দীর্ঘ দেরযুগ পর শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য র্যালী
দীর্ঘ প্রায় দের যুগ পর রাণীশংকৈল উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী হয়েছে । বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল ১১ টায় শিবদীঘি যাত্রী ছাউনি মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
এসময় শিবিরের বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা বাংলাদেশের একটি বিশাল আকারের পতাকা মাথায় নিয়ে র্যালিতে যোগ দেন। পরে বণার্ঢ্য র্যালীটি শিবদিঘী থেকে পৌর শহরের বন্দর চৌরাস্তায় গিয়ে শেষ হয়।
র্যালি শেষে বক্তব্য দেন জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি মতিউর রহমান, জেলা শিবিরের সভাপতি রাশেদুল ইসলাম, পৌর জামায়েত সেক্রেটারি মোকাররম হোসেন, সাবেক জেলা শিবিরের সভাপতি শাহাজালাল জুয়েল। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ইউনিয়ন এবং ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.