তারেক রহমানের নির্দেশে বাগাতিপাড়ায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নাটোরের বাগাতিপাড়ায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে বাগাতিপাড়া সদর ইউনিয়ন কৃষক দলের আয়োজনে জিগরী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে শুক্রবার রাতে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাগাতিপাড়া সদর ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ন-আহ্বায়ক আব্দুর রহিম। এসময় তিনি কৃষকদের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং সেসব সমস্যার সমাধান দেন।
সভায় নজরুলকে সভাপতি ও তৌফিকে সম্পাদক করে বাগাতিপাড়া ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের কমিটি ঘোষণা করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক রেজাউল করিম, সদস্য সচিব আ. মান্নাফ, পৌর বিএনপির যুগ্ন-আহবায়ক জুলফিকার আলী হায়দার, জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক আনোয়ার মেম্বার ও আনোয়ার হোসেন টিপুসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড হতে আগত কৃষক দলের কর্মীরা।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.