বড়াইগ্রামে অস্ত্রের মুখে বাড়ির লোকদের বেধে রেখে ডাকাতি
নাটোরের বড়াইগ্রামে অস্ত্র ঠেকিয়ে গৃহকর্তা ও তার স্ত্রী-কন্যার চোখ হাত বেঁধে লইব আলী (৫১) নামে এক কৃষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার রাত দুইটার দিকে উপজেলার শ্রীরামপুর (গোরীপুর) গ্রামে এ ঘটনা ঘটে। কৃষক লইব আলী শ্রীরামপুর গ্রামের মৃত আস্তুল প্রামাণিকের ছেলে।
লইব আলী বলেন, তিনি রাত দুইটার দিকে প্রকৃতির কাজ সারার জন্য ঘরের বাহিরে বের হলে ৬ থেকে ৭ জনের একটি দল আমাকে পিস্তল ও দেশীয় অস্ত্র ঠেকিয়ে চোখ হাত বেঁধে ফেলে। তারা একইভাবে আমার স্ত্রী ও মেয়েকে বেঁধে রেখে ৬ ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ টাকা নিয়ে ডাকাতি করে চলে যায়। পরে আমার মেয়ে হাতের বাঁধন খুলে আমাদেরকে উদ্ধার করে।
তিনি আরো বলেন, টয়লেটের ছাদে বাহির থেকে মই দিয়ে উঠে বাড়ির ভিতরে প্রবেশ করে এবং আমাদেরকে বেঁধে রেখে ডাকাতি করে চলে যায় ডাকাত দল।
লইব আলীর স্ত্রী শাহানারা বেগম বলেন, ডাকাতরা আমার স্বামীকে বাধার পরে তারা আমাকেও বেঁধে আমার হাতের ও কানের স্বর্ণের গহনা খুলে নে। এসময় তারা আরো স্বর্ণলঙ্কার বের করে দেয়ার জন্য চাপ দেয়। আমি দিতে না চাইলে তারা আমাকে মারপিট করে।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লইব আলী থানায় লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে আইনাননুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.