নলডাঙ্গায় চোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত
নাটোরের নলডাঙ্গায় মাছ চোর সন্দেহে গণপিটিুনিতে মোঃ আব্দুল মান্নান (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যূ হয়েছে। রোববার (১৯ জানুয়ারী) দিনগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার কাসোবাড়িয়া-রামশারকাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় জনতাসহ পুকুর মালিকরা তাকে বেদম মারপিট করে আহত করে। পরে নাটোর সদর হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আব্দুল মান্নান একই উপজেলার সমসখলসি গ্রামের মৃত আয়েন উদ্দিনের ছেলে।
নলডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মনোয়ার জাহান জানান, রোববার রাতে উপজেলার মোমিনপুর এলাকায় চোরের উপস্থিতি টের পেয়ে এলাকাবাসী মসজিদের মাইকে ঘোষনা দিলে চোরের দল সেখান থেকে পালিয়ে যায়। পরে চোরের দলটি রাত সাড়ে ১২ টার দিকে একই উপজেলার কাসোবাড়িয়া- রামশারকাজীপুর এলাকায় জনৈক জাহিদ হোসেন ও আফজাল হোসেনের লীজ নেয়া পুকুরে জাল ফেলে মাছ চুরির সময় গ্রামবাসী তাদের ধাওয়া করে। অন্যরা পালিয়ে গেলেও আব্দুল মান্নানকে ধরে গ্রামবাসী গণপিটুনি দেয়। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন মান্নান। পুকুর মালিক রামশারকাজীপুর গ্রামের আফজাল-জাহিদকে খবর দিলে তারাও ঘটনাস্থলে আসেন। পরে তারা ঘটনাস্থল থেকে মান্নানকে তুলে নিয়ে যায় এবং তাকে স্থানীয় ইউপি সদস্য জাহিরুল ইসলামের হেফাজতে দেন। পরে ওই ইউপি সদস্য অসুস্থ্য আব্দুল মান্নানকে তার স্বজনদের কাছে হস্তান্তর করেন। রাতেই তারা (স্বজনরা) নাটোর সদর হাসপালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকালে তার মৃত্যু হয়। ময়না তদন্ত শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পাশাপাশি এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.