পঞ্চগড়ে নিজ শয়ন কক্ষ থেকে জাপা নেতার রক্তাক্ত লাশ উদ্ধার
উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ে নিজ শয়ন কক্ষ থেকে জাপা নেতার রক্তাক্ত লাশ উদ্ধার। পঞ্চগড় সদর উপজেলার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট পাথর ব্যবসায়ী গোলাম আজম (৫৩) এর রক্তাক্ত লাশ তার নিজ শয়ন কক্ষ থেকে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৫ মার্চ) রাত ১০টার ধাক্কা মারা ইউনিয়নের ঘাটিয়ার পাড়া এলাকায় তার বাসা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসীরা জানায়, নিহত গোলাম আজমের বাড়িতে দুই সন্তানসহ তার স্ত্রী ছিলেন। সন্ধ্যার পর তার মেয়ে ঘরে ঢুকলে বাবাকে রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে চিৎকার করতে শুরু করেন। এসময় আশপাশের লোকজন বাড়িতে ঢুকে পুলিশে খবর দেন। তবে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এস এম শফিকুল ইসলাম বলেন, মাথায় আঘাত করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পিবিআইসহ পুলিশের কয়েকটি ইউনিট কাজ করছে। আপাতত বাড়ির লোকজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.