নাটোরে মহাশ্মশানে তরুন দাস হত্যায় জড়িত সবুজ চট্রগ্রাম থেকে গ্রেফতার!
নাটোরের বড়হরিশপুর কেন্দ্রীয় মহাশ্মশানে চুরি ও তরুন দাস নামে একজনকে হত্যা কান্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় সবুজ হোসেন নামে ২৪ বছর বয়সি এক যুবককে চট্রগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারী) রাতে চট্রগ্রাম থেকে গ্রেফতারের পর শুক্রবার (১০ জানুয়ারী) দুপুরে নাটোর মহাশ্মশানে সাংবাদিকদের সামনে তাকে উপস্থিত করে হত্যাকান্ড রহস্য উদঘাটনের দাবী জানান পুলিশ সুপার মারুফাত হুসাইন। গ্রেফতারকৃত সবুজ হোসেন শহরের বড়হরিশপুর এলাকার রমজান আলীর ছেলে।
পুলিশ সুপার মারুফাত হুসাইন জানান, গত ২১ ডিসেম্বর সকালে নাটোর কেন্দ্রীয় মহাশ্মশানের মন্দির, ভান্ডার ঘর, ভোগ ঘরের তালা ভেঙ্গে চুরি ও ভোগ ঘরের বারান্দায় হাত পা বাধা তরুন দাসের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত তরুন দাসের ছেলে তপু দাস বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। অভিযানের এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে চট্রগাম থেকে সবুজ হোসেনকে গ্রেফতার করা হয়। সে প্রাথমিকভাবে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং জড়িত আরো কয়েকজনের তথ্য দিয়েছে। তদন্তের সার্থে তাদের পরিচয় প্রকাশ না করে তাদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।
পুলিশ সুপার আরো জানান, সবুজ হোসেন সহ অন্যরা মহাশ্মশানে চুরি করতে গিয়ে মন্দিরে উপস্থিত তরুন চন্দ্র দাস তাদের দেখে ফেলে। এ সময় তারা তরুণ চন্দ্র দাসের হাত-পা ও মুখ বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.