রাজশাহী মহানগরীর সাত থানা বিএনপির আহবায়ক কমিটি গঠন
রাজশাহী মহানগরীর বিএনপির সাতটি থানার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) রাতে মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ইশা ও সদস্য সচিব মামুন অর রশিদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে প্রত্যেক সাংগঠনিক থানার ৩৫ সদস্য সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নগরের বোয়ালিয়া থানা (পূর্ব) শাখা বিএনপির আহ্বায়ক আশরাফুল ইসলাম নিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক এবং সদস্য সচিব আলাউদ্দিন আলী। বোয়ালিয়া থানা (পশ্চিম) শাখার আহ্বায়ক শামশুল হোসেন মিলু, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শরিফ আলী এবং সদস্য সচিব বজলুজ্জামান মোহন। মতিহার থানায় আহ্বায়ক একরাম আলী, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইফতিয়ার মাহমুদ বাবু এবং সদস্য সচিব আল মামুন বাবু।
রাজপাড়া থানা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিজান, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জাহিদ উল হাসান লিটন এবং সদস্য সচিব আমিনুল ইসলাম। শাহমুখদুম থানার আহ্বায়ক সুমন সরদার, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জাহিদ হাসান এবং সদস্য সচিব নাসিম খান।
চন্দ্রিমা থানা বিএনপির আহ্বায়ক হয়েছেন ফাইজুল হক ফাহি, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক টিপু সুলতান এবং সদস্য সচিব মনিরুল ইসলাম জনি। কাশিয়াডাঙ্গা থানা বিএনপির আহ্বায়ক মাইনুল ইসলাম, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবু আলম খান উজ্জাল এবং সদস্য সচিব মজিউল আহসান হিমেল। এর আগে গত বছরের ২৩ অক্টোবর এই সাত থানা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। নতুন কমিটিতে আগের কমিটির অনেকেই পদ হারিয়েছেন। কারও কারও পদে রদবদল হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.