ধামইরহাটে শীতের রাতে গরম কাপড় নিয়ে এতিমের পাশে উপজেলা প্রশাসন
নওগাঁর ধামইরহাটে শীতের রাতে বিভিন্ন এতিম খানায় গরম কাপড় পৌছে দিচ্ছেন উপজেলা প্রশাসন। রোববার ২২ ডিসেম্বর রাত ৯ টায় উপজেলার রাঙ্গামাটি হাইয়ুল উলুম, গাংরা পূর্বপাড়া ও দারুস সালাম হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার ৪৫ জন অনাথ শিশুদের গায়ে কম্বল জড়িয়ে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান।
এ সময় তিনি সরকারি ক্যাপিটেশন গ্রান্ট এতিম খানায় শিশুদের খাবার ও শিক্ষার পরিবেশসহ বিভিন্ন বিষয়ে খোজ খবর নেন। কম্বল বিতরণ কালে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার মো. সামসুল ইসলাম, ধামইরহাট প্রেস ক্লাবের সদস্য সচিব প্রফেসর আব্দুর রাজ্জাক রাজু, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেক প্রমুখ। শীতের রাতে প্রশাসন থেকে খোজ-খবর নেয়া ও গরম কাপড় প্রদানকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সূধী মহল।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.