নাটোর-বগুড়া মহাসড়কে ৬টি ট্রাকের সংঘর্ষে নিহত ১ আহত ৭
co
নাটোর-বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হুসাইন (৩৫) নামে এক ট্রাক চালক নিহত হয়। এসময় অন্তত ৭ জন আহত হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৭ টার দিকে এই দুর্ঘটনাটি ঘটেছে। নিহত হুসাইন ঝিনাইদহ জেলার কালীগঞ্জের সিদ্দিকের ছেলে। এদিকে এই দুর্ঘটনার পর সড়কের দুই পারে শত শত যানবাহন আটকা পড়লে যান চলাচল বন্ধ হয়ে যায়।
নাটোর সড়ক বিভাগ বলছে,সড়কের ওপর দুর্ঘটনা কবলিত ট্রাকগুলোকে যান চলাচল স্বাভাবিক করতে বনপাড়া থেকে রেকার আনা হচ্ছে। রেকার পৌঁছালে ট্রাক সড়িয়ে দিলে যান চলাচল স্বভাবিক হবে।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শি সুত্রে জানা যায়,আজ সোমবার সকালে বালু বোঝাই একটি ডাম ট্রাক সিংড়ার দিকে যাওয়ার সময় ডাল সড়ক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাকের সাথে ধাক্কা খায়। এসময় পাথর বোঝাই ট্রাকের পিছনে আসা আরও চারটি ট্রাক একে অপরের সাথে ধাক্কা লাগলে একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে সড়কের নিচে পড়ে যায়। এসময় পাথর বোঝাই ট্রাক সহ দুর্ঘটনা কবলিত ট্রাকের ভিতর চালক ও হেলপাররা আটকা পড়ে। খবর পেয়ে ফায়ার স্টেশন কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেছে। ট্রাক চালক হুসাইনকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশের এসআই সাদ্দাম হোসেন, একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.