রাজশাহী নগরীতে গারোদের ওয়ানগালা উৎসব
রাজশাহী নগরীতে গারো সম্প্রদায়ের ঐতিহাসিক ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) নগরীর কোর্ট এলাকার ক্যাথেড্রাল চার্চে এ উৎসবের আয়োজন হয়। নকমা প্রধান লোটাস লুক চিসিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী ধর্ম প্রদেশের ভিকার জেনারেল রেভা ফাদার ফাবিয়ান মারডী। অনুষ্ঠানের শুরুতে গারোদের ১১টি জাতি গোষ্ঠীর ফসল প্রধান অতিথির হাতে তুলে দেওয়া হয়। এরপর আনুষ্ঠানিকভাবে গারোদের ফসল তোলার এই উৎসবে সূর্যদেবতা ও দেবী মিসি এবং সালজং-এর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়।
উৎসবের এই দিনে ধনী গরিব, ছোট বড় সবাই রঙবেরঙের পোশাক ও পাখির পালক মাথায় দিয়ে লম্বা ডিম্বাকৃতি ঢোলের তালে তালে নাচে। ওয়ানগালা অনুষ্ঠানের এই দিন হল গারোদের বিনোদনের দিন। অনুষ্ঠান শুরুতে ঢোলের শব্দে মুখরিত হয়ে ওঠে এই মিলন মেলা। পুরুষ ও নারীরা দুইটি আলাদা সারি গঠন করে ধর্মীয় রীতি অনুযায়ী নাচের তালে তালে অতিথিদের নিয়ে এগিয়ে যান ওয়ানগালা অনুষ্ঠান মঞ্চে। প্রথম পর্বে গারোদের বিভিন্ন নাচ গান ও সুরের মূর্ছনায় উৎসব আনন্দে পূর্বতা লাভ করে ওয়ানগালা অনুষ্ঠান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ বেতার রাজশাহী অঞ্চলের উপপরিচালক জান্নাতুল ফেরদৌস, চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার আবু সালে মো ফাওাহ, প্রথম আলোর স্টাফ রিপোর্টার আবুল কালাম মোহাম্মদ আজাদ, নানকিং গ্রুপের চেয়ারম্যান এহসানুল হুদা, পরিচালক নাসরিন হুদা, রাজশাহী ক্রিস্টিয়ান মিশন হাসপাতাল নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ সুলতা দ্রং, ফাদার লিটন কস্তা।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.