সাপাহারে ১৬ বিজিবি’র সতবিনিময় সভা অনুষ্ঠিত
নওগাঁর সীমান্তবর্তী কলমুডাঙ্গা বিওপিতে বিজিবি’র জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়ন অধীনস্থ বিওপির দায়িত্বপূর্ণ এলাকা কলমুডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। মতবিনিময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৬ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ সাদিকুর রহমান পিপিএম, পিএসসি।
বিশেষ অতিথি ছিলেন সাপাহার ইউএনও মো. মাসুদ হোসেন, সাপাহার থানার ওসি ( তদন্ত) রায়হান আলম। সভায় সীমান্ত হত্যা, অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম, চোরাচালান দমন, বর্তমান পরিস্থিতে অভ্যন্তরীন গোলযোগে কেউ যেন জড়িত না হয়, অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে মাছ না ধরা, নারী শিশু পাচার দমন, মাদক চোরাচালানী ও মাদকাসক্তদের প্রতিরোধ সম্পর্কে আলোচনা করা হয়।
এসময় ১৬ বিজিবি নিতপুর ক্যাম্প কমান্ডার সুবেদার আলমঙ্গীর হোসেন, হাঁপানিয়া ক্যাম্পের নায়েক সুবেদার মজনু, পাতাড়ী ইউনিয়ন বিএনপি সভাপতি আনিসুর রহমান, পাতাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সহ শতাধীক গন্যমান্য ব্যক্তিবর্গ সহ ১৬ বিজিবি’র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.