রাজশাহীতে আ.লীগের নেতাসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে ১১ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন তথ্য নিশ্চিত করেছেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৩ জন, মাদক মামলায় ১ জন এবং ওয়ারেন্টভূক্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন মামুন-অর-রশিদ (৪২), মো: মাসুদ রানা (৫৩) ও মো: মীর আলম ডন (৩৮)। মামুন রাজশাহী মহানগরীর কর্ণহার থানার তালুক ধরমপুর গ্রামের মৃত মাইনুলের ছেলে। সে দর্শনপাড়া ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, মাসুদ কাটাখালী থানার কাপাশিয়া বাজারের মৃত ইদ্রিস সরকারের ছেলে। সে কাটাখালী পৌরসভার আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক ও আওয়ামী লীগ কর্মী মীর আলম রাজপাড়া থানার তেরখাদিয়া বসুয়া গ্রামের মো: আজাহার আলীর ছেলে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.