রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় বিকাশের সুপারভাইজার নিহত
রাজশাহী নগরীতে পথচারীকে বাঁচতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মো. রাব্বী (৩৬) নামের বিকাশের সুপারভাইজার নিহত হয়েছেন। শনিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার সময় রাজশাহী-নওগাঁ মহাসড়কে নওদাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এক পথচারী নারীকে বাঁচাতে সড়ক বিভাজকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহত রাব্বীর বাড়ি রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায়। তিনি বিকাশের রাজশাহীর মোহনপুর উপজেলার সুপারভাইজার ছিলেন।
নগরীর শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে মোটরসাইকেল নিয়ে শহর থেকে মোহনপুরে যাচ্ছিলেন রাব্বী। নওদাপাড়ায় ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এক পথচারী নারীকে বাঁচাতে গিয়ে তিনি সড়ক বিভাজকে ধাক্কা দেন। এ সময় পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। এরপর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইনগত প্রক্রিয়া শেষে নিহত রাব্বীর লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.