নাটোরে পলিথিন বর্জনে বিকল্প ব্যাগ সরবরাহ ব্যবসায়ীদের, নিচাবাজারকে পলিথিন মুক্ত ঘোষণা!
নিষিদ্ধ পলিথিন জাতীয় ব্যাগ বর্জনে নাটোরে প্রায় পাঁচ শতাধিক বিকল্প ব্যাগ সরবরাহ করেছেন নাটোরের নিচাবাজার ব্যবসায়ী ইউনিট। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে নাটোরের নিচাবাজার এলাকায় পলিথিনের ব্যবহার রোধে বাজারে জনসচেতনতায় পথসভা ও র্যালীর মাধ্যমে এই কর্মসূচী উদ্বোধন করা হয় বলে জানিয়েছেন, ব্যবসায়ী নেতা মো. সাইফুল্লাহ। সকালে পলিথিনের বিকল্প পাঁচশ ব্যাগ ক্রেতাদের মাচে বিতরণ হলেও দুই দিনব্যাপী এ কর্মসূচিতে দুই হাজার সরবরাহ করা হবে বলে জানান তিনি।
পলথিন ব্যবহার বর্জনে পথসভায় নিচাবাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দরা বলেন, সুন্দর, পরিস্কার, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নাটোর গড়তে পলিথিন বর্জনের কোনো বিকল্প নেই। পলিথিন ব্যাগ সরবরাহের পাশাপাশি ক্রেতা-বিক্রেতাদের সচেতন করা হচ্ছে পরিবেশের প্রাণ ও প্রকৃতি রক্ষায়। বাজারে পলিথিন ব্যবহার বন্ধ হচ্ছে কিনা তা নিয়মিত নজরদারি করা হবে।
আজ থেকেই আমরা পলিথিন ব্যাগ বর্জন করি, সবাইকে উদ্বুদ্ধ করি এই স্লোগান নিয়ে নাটোরের নিচাবাজারকে পলিথিন মুক্ত ঘোষণা করা হয়। দেশের অন্যান্য অঞ্চলের লোকজন এই উদ্যোগে দেখে পলিথিনের বিকল্প ব্যাগ ব্যবহারে আগ্রহী হবেন বলে প্রত্যাশা করেছেন, নাটোরে ব্যবসায়ীরা।
এদিকে, গতকাল নাটোরের বিভিন্ন বাজারে নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রোপাইলিন জব্দে অভিযান চালিয়ে নাটোরের আট ব্যবসায়ীকে সাড়ে ১৮ হাজার টাকা জরিমানা করেছে, বাজার মনিটরিং টাক্সফোর্সের কর্মকর্তারা।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.