বাগাতিপাড়ায় বাউয়েট শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
বাগাতিপাড়ায় বাউয়েট শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার। নাটোরের বাগাতিপাড়ায় আবু সালেক আকাশ (২৬) নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ মার্চ) দুপুরে উপজেলার চকগোয়াশ এলাকার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
শিক্ষার্থী আকাশ বাগাতিপাড়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সালাম বকুলেরর ছেলে। তিনি বাউয়েটের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে বাবা আব্দুস সালাম অফিসে এবং মা নানির বাড়ি বেড়াতে যাওয়ায় বাড়িতে একাই ছিলেন আকাশ। দুপুরে তার বাবা বাড়িতে ফিরে এসে ডাকাডাকি করেও কোনো সাড়া পায়নি। পরে তার ঘরের জানালা খুলে দেখেন ফ্যানের সাথে ঝুলে রয়েছে আকাশ। পরে প্রতিবেশীদের সহায়তায় ঝুলন্ত আকাশকে উদ্ধার করে দ্রুত বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ বিকেলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, প্রেমঘটিত বিষয় মেনে না নেওয়ায় পরিবারের উপর অভিমান করে আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.