ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাবিপ্রবির অ্যাডমিনিস্ট্রেশনের ডিন বাগাতিপাড়ার সন্তান “আব্দুল হামিদ” লালপুরে বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার লালপুরে পৌর কার্যালয়ে চাঁদা দাবির অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার লালপুরে নারীদের ভিডিও ধারণ করে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ, গ্রেপ্তার ২ সংবাদ প্রকাশের সাত দিন পরও অপরিষ্কার পার্বতীপুর স্টেশনের পানি সংগ্রহস্থল গোদাগাড়ীতে সরকারি খাল ভরাটের অভিযোগ, জলাবদ্ধতায় ফসলি জমি রক্ষার দাবি দেবীগঞ্জে স্বামীর দাফনের কয়েক ঘণ্টা পর স্ত্রীরও মৃত্যু ঈশ্বরদীতে মাদকসহ তাঁতীদল নেতা আটক, ভাড়াটিয়ার কাছ থেকে ৫০ ট্যাপেন্টাডল উদ্ধার শ্রীনগরে পূজার প্রস্তুতি ও আইনশৃঙ্খলা সভায় জামায়াত নেতাকে মারধরের অভিযোগ লালপুরে মেয়ের পরিচয়ে প্রবাসীর সঙ্গে প্রেম, বিয়ের নামে প্রতারণার অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ডিম দিবস পালিত

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৪:২৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ২৬৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ডিম দিবস পালিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশ্ব ডিম দিবস পালন হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার সময় শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবন চত্বর থেকে এক শোভাযাত্রার মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। শোভাযাত্রা কর্মসূচি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, ডিম পুষ্টিগুণে সমৃদ্ধ ও প্রোটিনের অন্যতম উৎস। ডিম থেকে তৈরি খাবার উপাদেয়ও বটে। ডিমে রয়েছে উচ্চমানের প্রোটিনসহ অন্যান্য ভিটামিন ও পুষ্টি উপাদান। ডিমে অনেক রোগ প্রতিরোধী উপাদান থাকায় এটি আমাদের সকলেরই পরিমিতভাবে গ্রহণ করা উচিত।
পরে ডিনস্ কমপ্লেক্সের কনফারেন্স কক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের সভাপতি প্রফেসর মোইজুর রহমান ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতাউর রহমান। ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের অধিকর্তা প্রফেসর খন্দকার মো. মোজাফফর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের প্রফেসর সৈয়দ সরওয়ার জাহান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ডিম দিবস পালিত

আপডেট সময় : ০৪:২৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪