রাজশাহীতে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগ নেত্রী প্রিয়া গ্রেপ্তার, কোর্টে চালান!
রাজশাহীতে পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেত্রী জান্নাতুল ফেরদৌস প্রিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৭ অক্টোবর) বিকেলে রাজশাহী সরকারি মহিলা কলেজ থেকে গ্রপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ছাত্রলীগের নেত্রী জান্নাতুল ফেরদৌস প্রিয়া রাজশাহী মহানগর ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক বলে জানা গেছে।
কলেজ সূত্রে জানা যায়, রাজশাহী মহিলা কলেজে রোববার দুপুর ২ টার দিকে পরীক্ষা দিতে আসেন প্রিয়া নামের ওই ছাত্রলীগ নেত্রী। বিষয়টি টের পেয়ে ওই কলেজের সাধারণ ছাত্রীরা তাকে মারধর দিয়ে আটকে রাখে। এ সময় পরীক্ষার কেন্দ্রে হট্টগোল বেঁধে যায়। পরে কলেজের শিক্ষক পুলিশে খবর দিলে পুলিশ কলেজে গিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হয়ে যাওয়ার সময় প্রিয়া চিৎকার করে স্লোগান দিতে থাকেন, ‘মুজিব সেনার স্মরণে, ভয় করিনা মরণে।’
বিষয়টি নিশ্চিত করে নগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাসুদ বলেন, সরকারি মহিলা কলেজের প্রথম বর্ষ অনার্স পরীক্ষা দিতে আসেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেত্রী প্রিয়া। এসময় তাকে অনন্য পরীক্ষার্থীরা চিনে ফেল এবং আটকে রেখে থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে ছাত্রলীগের নেত্রী প্রিয়াকে থানায় আনা হয়। ওসি বলেন, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। সেই অভিযোগে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন জানান, ৫ আগস্টের পর শিক্ষার্থীদের উপর হামলায় ঘটনায় দায়ের হওয়া মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেত্রী জান্নাতুল প্রিয়াকে গ্রেপ্তার দেখিয়ে কোর্টে চালান দেয়া হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.