লালপুরে প্রেসক্লাবের নির্বাচনে ১০ পদে ১৯ জনের মনোনয়ন জমা
নাটোরের লালপুরে উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেওয়া শেষ হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র উত্তোলন জমাদান পর্ব শেষ হয়। মনোনয়নপত্র জমাদান শেষে পিজাইডিং অফিসারের পক্ষ থেকে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন এসব তথ্য জানান।
তিনি বলেন, সভাপতি পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ২ জন সালাহ্ উদ্দিন ও ইনতাজ আলী, সহ-সভাপতি পদে ২ জন সাহীন ইসলাম, আব্দুল মোতালেব রায়হান, সাধার সম্পাদক পদে ২ জন ফারহানুর রহমান ও জামিরুল ইসলাম, যুগ্ন-সাধারণ সম্পাদক পদে ৪ জন ফজলুর রহমান, আব্দুল্লা আল মামুন, আসিরুল ইসলাম ও সজীবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে ২ জন আল বেরুনী ও শাকিল আল সিফাত এবং দপ্তর সম্পাদক পদে ২ জন সাব্বির আহমেদ মিঠু ও আবু তালেব। অন্য যেসব পদে একজন করে প্রার্থী মনোনয়ন পত্র জমা জমা দিয়েছে, অর্থ সম্পাদক পদে জামিল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহাবুর রহমান, ধর্ম ও ক্রীড়া সংস্কৃতিক সম্পাদক পদে শিমুল ইসলাম ও কার্যকরী সদস্য পদে ২ জন আব্দুর রশিদ ও মোয়াজ্জেম হোসেন।
উল্লেখ্য, আগামী ২৬ অক্টোবর মনোনয়ন যাচাই-বাছাই, ২৮ অক্টোবর আপিল, ২৯ অক্টোবর আপিল শুনানি ও ফলাফল, ৩০ অক্টোবর মনোনয়ন প্রত্যাহার এবং ১১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.