নাটোরে বিপ্লবী ছাত্র জনতার গনজমায়েত
নাটোরে সন্ত্রাসী ছাত্রলীগকে নিষিদ্ধ ও ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগের দাবিতে বিপ্লবী ছাত্র জনতার গনজমায়েত অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলা শাখার আয়োজনে শহরের কানাইখালীতে প্রেসক্লাবের সামনে গনজমায়েত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ছাত্রনেতা শেখ ওবায়দুল্লাহ, হাসিবুর রহমান মুন্না, রবিন আহম্মেদ, সাকাফি সহ সাধরন ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ছাত্রলীগ বিভিন্ন জায়গায় চোরা গুপ্তা হামলা চালাচ্ছে। তারা এই সতেরো বছর সাধারন ছাত্র ছাত্রীর উপর অমানবিক পাশবিক নির্যাতন চালিয়েছে তাই তাদের কে এই বাংলার মাটিতে নিষিদ্ধ করতে হবে।
তারা আরো বলেন, এই ফ্যাসিস আওয়ামীলীগের ৫ আগষ্ট পতন হলেও তাদের দোসর দের এই বাংলার জমিনে রেখে গেছেন। তারা অনতিলম্বে ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগের দাবী জানান। না হলে আওয়ামীলীগের যে পরিণতি হয়েছে রাষ্ট্রপতির ও একই অবস্থা হবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.