গুরুদাসপুরে খুচরা সার ডিলার কমিটির সংবাদ সম্মেলন
নাটোরের গুরুদাসপুরে সরকারি নীতিমালা অনুযায়ী বরাদ্দকৃত সার ৫০% ও কমিশন না পাওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে খুচরা সার ডিলার কমিটি। সোমবার (২১ অক্টোবর) দুপুরে গুরুদাসপুর উপজেলার চাচকৈড় বাজারে স্থানীয় একটি রেষ্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন গুরুদাসপুর উপজেলার খুচরা সার ডিলার কমিটির সভাপতি শরিফুল ইসলাম, গুরুদাসপুর ও পৌর খুচরা সার ডিলার কমিটির সাধারন সম্পাদক শাহিন সর্দার, আতিকুর রহমান।
এ সময় বক্তারা বলেন, বিভিন্ন বাজারে খুচরা সার বিক্রেতারা বিগত দুই বছরের অধিক সময় ধরে বরাদ্দকৃত সকল প্রকার সার সরকারি নীতিমালা অনুযায়ী উত্তোরন করে আসছে। কিন্তু গত আগষ্ট মাস থেকে আমাদের কোন প্রকার সার দেওয়া হয়নি চিঠির মাধ্যমে উপজেলা কৃষি কর্মকর্তা ও ইউএনও কে জানানো হলেও কোন ব্যাবস্থা পাইনি,সেপ্টেম্বর মাসে সরকারি নীতিমালা ৫০% সার দেওয়ার কথা থাকলেও ১৬%থেকে ৭০% সার বস্তা ছেড়া দোলা ও ভেজা সার খুচরা ডিলারদের কে প্রদান করা হয় এবং অক্টোবর মাসেও আমাদের ১৬-১৭ % হারে সার অনুরুপ ভাবে প্রদান করবে এবং কমিশন দিবেনা বলে বিসিআইসি সকল ডিলারগন এ কথা জানান। আমরা কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রয় করি। কিন্তু আমরা এখন কি দামে কৃষকদের মাঝে সার বিক্রয় করব। সামনে বরো মৌসুম শুরু হতে যাচ্ছে তাই সকল সারের চাহিদা রয়েছে। নীতিমালা অনুযায়ী বরাদ্দকৃত ৫০% সকল সার কমিশন না পেয়ে আমরা গুরুদাস পুর উপজেলা সকল খুচরা সার ব্যাবসায়ীগন ও উপজেলা সকল কৃষক গন আর্থিক ক্ষতির সম্মুখিন হচ্ছে।
এ সময় আগের মতো যেন সার পাওয়া যায় সেই দাবী জানান সংবাদ সম্মেলনের বক্তারা। আয়োজিত সংবাদ সম্মেলনে গুরুদাসপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার খুচরা সার ডিলাররা উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.