রাঙ্গামাটিতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোঁয়া দিবস পালিত
রাঙ্গামাটিতে “স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে, রাঙ্গামাটি জেলা পরিষদ এনেক্স ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়ার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন, উপ-পরিচালক স্থায়ী সরকার বিভাগের ও জেলা প্রশাসক কার্যালয়ে নাসরিন সুলতানা, রাঙ্গামাটি প্রতিবন্ধী স্কুলের সভাপতি নুরুল আবছার প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, হাত ধোয়া আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিদিন সঠিক সময়ে এবং নিয়ম মেনে হাত পরিস্কার করলে অনেক জীবানু ধংস হয়ে যায় আর আমরা শারীরিকভাবে অনেকটা সুস্থ থাকি। এসময় বক্তারা আরো বলেন, স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে।
আলোচনা সভার আগে জেলা পরিষদের প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.