নাটোরে দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার
নাটোরে দুর্ঘটনা কবলে পড়া একটি প্রাইভেট কারের ডালার ভিতর থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এসময় পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ আবু বক্কর নামে ২২ বছরের এক যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবু বক্কর চট্রগ্রাম জেলার বাঁশখালী উপজেলার পশ্চিম চাম্বল মুন্সিখিল (মৌলভীবাড়ী) এলাকার মো. মুজিবুর রহমানের ছেলে। শনিবার (১২ অক্টোবর) দুপুর ১২টায় নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মারুফাত হুসাইন।
পুলিশ সুপার মারুফাত হুসাইন প্রেস ব্রিফিংয়ে বলেন, শুক্রবার রাত ৭ টায় নাটোর-রাজশাহী মহাসড়কে শহরের তেবাড়িয়া এলাকায় একটি সাদা রংয়ের প্রাইভেট কার দুর্ঘটনা কবলে পড়ে। দুর্ঘটনায় কারটি দুমড়ে মুচড়ে সড়কের ওপর পড়ে যায়। এসময় কারে থাকা আবু বক্কর নামে একজনকে আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলে পড়া প্রাইভেট কারটি তল্লাশি চালিয়ে গাড়ির ভিতর থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করে।
পুলিশ সুপার আরও বলেন, প্রাইভেট কারের পিছনের ডালার ভিতরে বিশেষ কায়দায় এসব মাদক ৩০টি পোটলা স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় রাখা ছিল। প্রত্যকটি পোটলা ২ কেজি ওজনের গাঁজা ছিল। ঘটনার সময় অজ্ঞাত দুইজন পালিয়ে যায়। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.