আরও ৫দিনের রিমান্ডে আ.লীগ নেতা ডাবলু; বিক্ষুব্ধ জনতার ডিম, ইট ও কাদা নিক্ষেপ
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের আরও পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মো. মাসুদুজ্জামান তার আরও পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শুনানির জন্য ডাবলু সরকারকে আদালতে নেওয়ার সময় বিক্ষুব্ধ জনতা তাকে লক্ষ্য করে ডিম, ইটের টুকরা ও কাদা নিক্ষেপ করেন।
বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে ডিবি পুলিশ ডাবলু সরকারকে রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এ হাজির করে তার আরও সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। পরে শুনানি শেষে আদালতের বিচারক মো. মাসুদুজ্জামান তার ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে বিকেল ৫টার দিকে তাকে আদালত থেকে বের করা হয়।
এর আগে গত ৪ অক্টোবর নওগাঁ থেকে ডাবলু সরকারকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডের আবেদন করা হয়। সেদিন আদালত তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই রিমান্ড শেষে বৃহস্পতিবার ১০ অক্টোবর তাকে আদালতে হাজির করে আবারও রিমান্ড চাওয়া হয়।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.