গোদাগাড়ীতে ট্রাক ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে ট্রলি চালক নিহত
রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাক ও ইট বোঝায় পাওয়ার ট্রলির মুখোমুখি সংঘর্ষে ট্রলি চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে দুইজন। বুধবার (৯ অক্টোবর) সকালে রাজশাহী-চাপাইনবাবগঞ্জ মহাসড়কের উদপুর নামকস্থানে এই দুর্ঘটনাটি ঘটে। ট্রলিচালক রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা হড়গ্রাম এলাকার মান্নানের ছেলে মাসুদ রানা (৪২)।
আহতরা হলেন, গোদাগাড়ী উপজেলার চাইপাড়া প্রেমতলী গ্রামের নুরুল ইসলামের ছেলে রাকিব (২৩) ও চাঁপাইনবাবগঞ্জের হাটখোলা গোমস্তাপুর গ্রামের জিয়ারুলের ছেলে সাগর আলি (২২)।
প্রেমতলী তদন্ত কেন্দ্রর ইনচার্জ পুলিশ পরিদর্শক এস এম মাকছুূুদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রলি চালকের মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ব্যাপারে গোদাগাড়ী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.