রাজশাহীতে ৫দফা দাবিতে হালকাযান চালক-শ্রমিকদের মানববন্ধন
গ্যাস সিন্ডিকেট বন্ধ, চালকের বেতন ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন হালকাযান শ্রমিক ইউনিয়নের চালক- শ্রমিকেরা। মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত নগরের সাহেববাজার জিরো পয়েন্টে রাজশাহী জেলা হালকাযান শ্রমিক ইউনিয়ন এ আয়োজনে এ কর্মসূচি করা হয়েছে।
মানববন্ধন থেকে পর্যাপ্ত সিএনজি ফিলিং স্টেশন চালু করা, গ্যাস সিন্ডিকেট বন্ধ করে ২৪ ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন খোলা রাখা, জেলাভিত্তিক গ্যাস বরাদ্দ রাখা, চালকদের সম্মানজনক বেতন-ভাতা, বিআরটিএতে হয়রানি ও দুর্নীতি বন্ধ করা এবং বিনা নোটিশে চালকদের চাকরিচ্যুতি বন্ধ করার দাবি জানানো হয়। দাবি আদায় না হলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেন বক্তারা।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলার সভাপতি আব্দুস সামাদ, মহানগরের সেক্রেটারি খাইরুল ইসলাম, হালকা যান শ্রমিক ইউনিয়নের কাটাখালী থানা কমিটির আহ্বায়ক চঞ্চল চৌধুরী, রাজপাড়া থানার আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের লক্ষ্মীপুর কমিটির আহ্বায়ক মো. মিলন প্রমুখ।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.