রাজশাহীর আ.লীগ নেতা ডাবলু ৫দিন ও যুবলীগ নেতা রুবেল ৩দিনের রিমান্ডে
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের ৫ দিন এবং রাজশাহীর শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা জহুরুল হক রুবেলের ৩ দিনের রিমান্ড মঞ্জর করেছেন আদালত। শনিবার (৫ অক্টোবর) বিকালে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফয়সল তারেক আসামিদের উপস্থিতিতে তাদের রিমান্ড আবেদনে মঞ্জর করেন।
এর আগে শুক্রবার ৪ অক্টোবর রাতে নওগাঁ থেকে ডাবলু সরকারকে গ্রেপ্তার করে র্যাব-৫ এর একটি দল। ডাবলু সরকারকে দুটি হত্যাসহ মোট আটটি এবং রুবেলকেও দুটি হত্যাসহ আরও কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ। গত ১৩ সেপ্টেম্বর কুমিল্লা থেকে গ্রেপ্তার হন রুবেল। গ্রেপ্তারের পর রুবেলকে কয়েকদফা রিমান্ডে নেওয়া হয়েছে। সর্বশেষ ১০ দিনের রিমান্ড শেষে আজ শনিবার বিকালে রুবেলকে আবারও আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চাওয়া হয়। এর প্রায় ২০ মিনিট আগে ডাবলু সরকারকেও একই আদালতে তোলা হয়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আদালত পরিদর্শক মোঃ আবদুর রফিক জানান, গত ৫ আগস্ট রাজশাহীতে ছাত্র-জনতার মিছিলে গুলিবর্ষণে নিহত শিবির নেতা আলী রায়হান হত্যা মামলায় ডাবলু সরকারকে ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব আনজুম হত্যা মামলায় রুবেলকে রিমান্ডে নেওয়া হয়েছে। দুটি মামলাই তদন্ত করছেন আরএমপির নগর গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মশিউর রহমান।
গত ৫ আগস্ট নগরের আলুপট্টি এলাকায় সন্ত্রাসী রুবেলকে দুই হাতে পিস্তল নিয়ে ছাত্র-জনতার মিছিলে গুলি ছুঁড়তে দেখা যায়। শনিবার প্রিজন ভ্যান থেকে নামিয়ে আদালতে তোলার সময় রুবেলকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। আওয়ামী লীগ নেতা ডাবলু সরকার ৫ আগস্ট থেকেই আত্মগোপনে ছিলেন। তিনি শুক্রবার রাতে নওগাঁয় র্যাবের হাতে গ্রেপ্তার হন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.