রাজশাহী মহানগর আ.লীগের সম্পাদক ডাবলু সরকার নওগাঁয় গ্রেপ্তার
বৈষম্যবিরোধী আনন্দোলনে ছাত্র জনতার উপর হামলা ও হত্যা মামলায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। শুক্রবার (৪ অক্টোবর) রাতে নওগাঁ থেকে তাকে গ্রেপ্তার করে র্যাবের একটি দল।
র্যাব-৫ অধিনায়ক লে. কর্নেল ফিরোজ কবীর জানান, শুক্রবার (৪ অক্টোবর) রাতে র্যাবের একটি দল অভিযান চালিয়ে নওগাঁ থেকে ডাবলু সরকারকে গ্রেপ্তার করে। তিনি জানান, তার নামে গত ৫ আগস্ট ছাত্র জনতার গনঅভ্যুথানে নিহত শিক্ষার্থী আবু রায়হান ও সাকিব আনজুম হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। এছাড়া রাতে তাকে নওগাঁ অথবা জয়পুরহাট র্যাব ক্যাম্পে রাখা হবে। তারপর দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.