রাজশাহীর হরিয়ানে যুব বিভাগের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
রাজশাহীর হরিয়ানে মাদকের থাবা থেকে যুবসমাজকে রক্ষা করার লক্ষ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে যুব বিভাগের আয়োজনে পবার হরিয়ান চিনিকল মাঠে এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন হরিয়ান ফুটবল একাডেমী বনাম হাজরা পুকুর ফুটবল একাডেমী।
খেলায় বিশিষ্ঠ সমাজসেবক ও রাজনীতিবিদ অধ্যাপক মোঃ জালাল উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশহী মেট্রেপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার মমিনুল করিম, রাজশাহী সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ন কবীর, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামল।
প্রধান অতিথি পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান তার বক্তব্যে বলেন, মাদক শুধু নিজের ক্ষতি করে না, পুরো সমাজের ক্ষতি করে। মাদক এবং সন্ত্রাসকে আমরা কখনো আশ্রয়-প্রশ্রয় দিব না। এসময় তিনি সামনে দূর্গাপূজায় প্রশাসনের পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মন্দির পাহাড়া দেওয়ার আহ্বান জানান।
আশেপাশের গ্রাম থেকে খেলা দেখতে আসা হাজার হাজার দর্শক খেলাটি উপভোগ করেন। এ সময় খেলার মাধ্যমে সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলোয়াড় ও দর্শকদের আহ্বান জানান আয়োজকরা।
৯০ মিনিটের খেলায় হরিয়ান ফুটবল একাডেমীকে এক-শূন্য গোলে পরাজিত করে হাজরা পুকুর ফুটবল একাডেমী। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.