গোদাগাড়ীতে কৃষকদের মাঝে বিনামূলে পেঁয়াজ বীজ ও সার বিতরণ
রাজশাহীর গোদাগাড়ীতে গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক ২হাজার ৩০০ জন কৃষককে বিনামূলে বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদের সভাপতিত্বে বিতরণ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা রিসোর্স সেন্টার কর্মকর্তা আব্দুর রহিম নূরী,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোমেনুল ইসলাম,সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সফিকুল আলম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মামুনুর রশিদ প্রমূখ।
উল্লেখ্য, গোদাগাড়ী উপজেলায় ২০২৪-২০২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক ২হাজার ৩০০ জন কৃষককে ১ কেজি পেঁয়াজ বীজ, ১০কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার, বালাইনাশক হাদাক ও জাদিদ।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.