রাণীনগরে জামায়াতে ইসলামীর দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত
নওগাঁর রাণীনগরে জামায়াতে ইসলামীর দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাণীনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোস্তফা ইবনে আব্বাসের সভাপতিত্বে ও সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির খন্দকার ডা. আনজির হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর নওগাঁ জেলার পূর্ব আমির খ, ম আব্দুর রাকিব।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন- জামায়াতে ইসলামীর নওগাঁ জেলার কর্মপরিষদ সদস্য অধ্যাপক (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম, রাণীনগর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শামিনুর ইসলাম শামীম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা পূর্ব সেক্রেটারি ডা. আমিনুল ইসলাম, গোনা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা ইউনুস আলী জিহাদী, রাণীনগর উপজেলা ইসলামী ছাত্রশিবির সভাপতি আব্দুর রহমান মোল্লা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাণীনগর উপজেলা সভাপতি আব্দুল মান্নান প্রমুখ।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.