রাজশাহীতে চাঁদাবাজির অভিযোগে যুবক গ্রেপ্তার
রাজশাহী মহানগরীতে চাঁদাবাজির অভিযোগে মো. অনিক (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে তার রাজনৈতিক পরিচয় রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এর আগে গতকাল বুধবার রাতে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা নগরীর শিরোইল এলাকার নিজ বাড়ি থেকে অনিককে গ্রেপ্তার করেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অনিকের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এসব অভিযোগে তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় মামলা রয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.