গুরুদাসপুরে সিনেপ্লেক্স ভাংচুর-লুটপাট ও জবর দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
নাটোরের গুরুদাসপুরে আনন্দ সিনেপ্লেক্স ভাংচুর-লুটপাট, জবরদখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে বিএনপি নেতা ও সাবেক মেয়র মশিউর রহমান বাবলুর বিরুদ্ধে। বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নাটোর শহরের একটি রেস্তোরায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই অভিযোগ করেন, সিনেমা হল মালিক ও গণমাধ্যমকর্মী আনিসুর রহমান।
লিখিত বক্তব্যে আনিসুর রহমান অভিযোগ করে বলেন, চুক্তিনামা অমান্য করে গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুরুদাসপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌরমেয়র মশিউর রহমান বাবলুর নির্দেশে প্রায় ৬০ জন আনন্দ সিনেপ্লেক্সে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট চালায়। এতে প্রায় ৭০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়। হামলার সময় হল মালিক তাদেরকে নিষেধ করলে তারা হল মালিক ও ম্যানেজারকে প্রাণনাশের হুমকি প্রদান করে। হল মালিক আনিসুর অভিযোগ করেন, ক্ষমতায় না আসতেই বিএনপি’র নেতারা ক্ষমতার দাপট দেখিয়ে হামলা চালিয়ে তার অপূরনীয় ক্ষতি করেছে। এ বিষয়ে তিনি সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দিয়েও কোন প্রতিকার পায়নি। বাধ্য হয়ে আদালতে মামলা করেছেন। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের বিচারের দাবি জানান আনিসুর রহমান।
অভিযুক্ত বিএনপি নেতা সাবেক পৌর মেয়র মশিউর রহমান বাবলু এবিষয়ে সাংবাদিকদের জানান, তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পন্ন মিথ্যা। সিনেমা হলে অনৈতিক কাজ চলায় স্থানীয় উত্তেজিত জনতা হল ভাংচুর করেছে। তিনি নই বরং আনিসুর রহমান চুক্তি ভঙ্গ করেছেন। নানা অজুহাতে আনিসুর রহমান তাকে ঠিকঠাকভাবে ভাড়া প্রদান করেননি। প্রায় তিন বছরে ভাড়া বাবদ মাত্র ৮০ হাজার টাকা দিয়েছেন। পরে তিনি তার সম্পদ নিজের হেফাজতে নিয়েছেন।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন জানান, এই ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে সাধারণ ডায়েরী করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.