জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্র রুখে দাঁড়াতে রাজশাহীতে প্রতিবাদী মানববন্ধন
জাতীয় সংগীতের ষড়যন্ত্র রুখে দাঁড়াও পথে নামো কন্ঠে ধরো, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ব্যানারে রাজশাহীতে প্রতিবাদী মানববন্ধন ও জাতীয় সংগীত পরিবেশন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে রাজশাহী জেলা উদীচী শিল্পী গোষ্ঠী সংসদের আয়োজনে জাতীয় সংগীতের ষড়যন্ত্র রুখে দাঁড়াও পথে নামো কন্ঠে ধরো,আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ব্যানারে মানববন্ধন প্রতিবাদী জাতীয় সংগীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়।
বক্তারা বলেন, জাতীয় পতাকা ও জাতীয় সংগীত পরিবর্তনের যে পায়তারা চলছে এর তীব্র নিন্দা প্রতিবাদ জানান। বাংলাদেশে যে জাতীয় পতাকা ও জাতীয় সংগীত বলবৎ আছে এটা কোনক্রমে পরিবর্তনের হতে দেওয়া যাবে না। এই জাতীয় পতাকা পরিবর্তনের জন্য একাত্তরের পরাজিত শক্তির আবারো উদ্ধত আস্ফালনের ইঙ্গিত দিচ্ছে, তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে, তাদেরকে প্রতিহত করার জন্য একসঙ্গে আওয়াজ তুলতে হবে।
এসময় জাতীয় সংগীত ও প্রতিবাদী দেশাত্মবোধক গান পরিবেশন করেন ও জাতীয় পতাকা উত্তোলন করেন। জাতীয় সংগীত ও জাতীয় পতাকা পরিবর্তন না করার আহ্বান জানিয়ে উক্ত অনুষ্ঠানটি শেষ হয়।
প্রতিবাদী মানববন্ধন ও জাতীয় সংগীত পরিবেশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা উদীচী শিল্পীগোষ্ঠী সংসদের সভাপতি জুলফিকার আহমেদ গোলাপ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রনজিত কুমার শাহা, রাজশাহী জেলা সংসদ ও সাধারণ সম্পাদক এবং রাজশাহী মহানগর কমিউনিস্ট পার্টি (সিপিবি) অজিত কুমার মন্ডল প্রমুখ।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.